
নিউজ ডেস্ক:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় করোনার উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে সাবেদার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪জুন) সকালে ওই ব্যাক্তির মৃত্যু হয়।
দুপুরে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈম হাসান নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তি উপজেলার দক্ষিন সির্ন্দুনা গ্রামের তফসির সরদারের পুত্র। তিনি কয়েক দিন আগে ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছেন মেডিকেল টিম।
হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন জানান, ওই ব্যক্তি করোনা উপসর্গ জ্বর-সর্দি নিয়ে কয়েক দিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। বাড়িতে ডাক্তারদের পরামর্শে চিকিৎসা সেবা গ্রহন করেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা মেডিকেল টিম ওই বক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এম২৪নিউজ/আখতার।