মিঠাপুকুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী ও দুই সহযোগী আটক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ৫৩ পুরিয়া হেরোইনসহ ৯ মামলার আসামী ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে উপজেলার লতীবপুর ইউনিয়নের পাইকান গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার লতিফপুর ইউনিয়নের পাইকান গ্রামের আজিয়ার উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৫), লিয়াকত আলী (৩০) এবং একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাকিল মিয়া (২৮)।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লতিফপুর ইউনিয়নের পাইকান গ্রামের পরিত্যক্ত একটি ঘরের ভিতরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

এসময় তাদের শরীর তল্লাশী করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৩ পুড়িয়া (৩ গ্রাম) হেরোইন এবং হেরোইন বিক্রির ২ হাজার ৭শত  টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি শাকিলের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ৪টি মাদক ও ৫টি চুরিসহ মোট ৯টি এবং বেলাল এর বিরুদ্ধে একই থানায় দুইটি মাদক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, আসামিদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply