
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে ৪টি গাঁজা গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর খ’ সার্কেলের একটি দল। উদ্ধারকৃত গাঁজা গাছগুলো লম্বায় ৩০ ফিট। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের খোর্দ্দ শান্তিপুর গ্রামে অভিযান চালিয়ে আমিনুল ইসলামের বাড়ির আঙ্গিনায় রোপনকৃত অবস্থায় গাঁজা গাছ গুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খোর্দ্দ শান্তিপুর গ্রামের আমিনুল ইসলামের বসতঘর সংলগ্ন জমিতে বিশেষভাবে রোপণকৃত ৪টি গাঁজা আছে। আজ (বৃহস্পতিবার) বিকালে সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা গাছগুলো লম্বায় ১টি ৩০ ফিট, ১টি ২৫ ফিট ও ২টি ২০ ফিট করে। আসামী আমিনুল ইসলাম পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার