
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে ১জন গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার ১৭ নং ইমাদপুর ইউনিয়নের রহমতপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ৮ জনকে অভিযুক্ত করে মিঠাপুকুর থানায় এজাহার দায়ের করেন ভূক্তভূগী পরিবার।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, আহত মাহালমের ক্রয়কৃত জমিতে নিজের জমি দাবী করে ঘড়বাড়ি নির্মাণ করতে আসে কিছু লোকজন সহ আটককৃত একই এলাকার সৈয়দ আলী। ঘর নির্মাণে বাধা দিতে আসলে এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এসময় ধারালো ছুরিকাঘাতে একজনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হওয়া সহ দুইজন আহত হয়।
বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল অভিযুক্ত সৈয়দ আলীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
এম২৪নিউজ/রাব্বি