মিঠাপুকুরে অভিমানে ছেলের আত্মহত্যা, শোক সইতে না পেরে বাবার মৃত্যু

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুরে বাবা-মা’র উপর অভিমান করে আব্বাস আলী (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ঘটনার পরদিন বুধবার (৭এপ্রিল) বিকেলে বাবা আলহাজ্ব মোজাম্মেল হক (৬৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুর গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মা’র সাথে পারিবারিক কলোহের জেরে অভিমান করে গত মঙ্গলবার সন্ধায় নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা কওে আব্বাস মিয়া। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়। পরদিন বুধবার সকালে পারিবারিক কবরস্থানে আব্বাসের লাশ দাফন করা হয়।

এদিকে, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বুধবার বিকেলে বাবা মোজাম্মেল হক মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানান পরিবারের লোকজন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, অব্বাস আত্মহত্যা করেছে। ছেলের শোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা মোজাম্মেল হক। ঘটনাটি সত্যি হৃদয়বিদারক।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply