
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে গোলাম মোস্তফা (২৪) নামে এক মাদকসেবীকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ রায় দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন।
দণ্ডপ্রাপ্ত গোলাম মোস্তফা উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ নারায়নপুর গ্রামের ময়না মিয়ার ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কারাদণ্ডপ্রাপ্ত গোলাম মোস্তফা বিভিন্ন সময়ে মাদকসেবন করে এলাকাবাসীসহ বিভিন্ন মানুষকে গালিগালাজ ও মারধর করে। রবিবার বিকেল সাড়ে চারটা দিকে মাদকসেবন করে কোন কারণ ছাড়াই রাস্তায় দাঁড়িয়ে লাঠি দিয়ে বিভিন্ন মানুষকে মারধর করছিল। একপর্যায়ে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন দেয়। কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
সন্ধায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ -এর ৩৬ (৫) ধারায় অপরাধ দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, অন্যথায় দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এম২৪নিউজ/আখতার