
নিউজ ডেস্ক:
রংপুর র্যাব-১৩’এর সহযোগীতায় গাইবান্ধা থেকে হত্যা মামলায় জাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান আলীকে (৬০) গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে মিঠাপুকুর থানা পুলিশের এসআই-সাইয়ুম তালুকদার, এএসআই মোস্তাফিজুর রহমান এবং এএসআই-মশিউর রহমান সহ রংপুর র্যাব-১৩ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পলাতক ওই আসামীর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর মন্ডলপাড়া গ্রামে। তার পিতার নাম নজির আলী। জানা যায়, ২০০৬ সালের একটি হত্যা মামলার তিনি আসামি হলে পলাতক থাকা অবস্থায় বিচারক তাঁকে যাবজ্জীবন সাজা প্রদাণ করেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, একটি হত্যা মামলায় আদালত হাসান আলীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিলে, দীর্ঘদিন সে পলাতক থেকে আত্মগোপনে ছিলেন। অবশেষে মিঠাপুকুর থানা পুলিশের একটি চৌকস দল এবং রংপুর র্যাব-১৩,এর সহায়তায় তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এম২৪নিউজ/আখতার