
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর পক্ষে ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।
বুধবার (১৫ মার্চ) বিকেলে কাফ্রিখাল ইউনিয়নের মুরাদ্দর্প নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদ্দর্প নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নির্মল চন্দ্র।
এসময় উপস্থিত ছিলেন, কাফ্রিখাল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন, বালারহাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক হোসেন, মিঠাপুকুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ক্রীড়া বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত মিঠাপুকুর উপজেলার চিকলি দক্ষিণপাড়া গ্রামের মোঃ মনোয়ার হোসেনকে ১ লক্ষ, জায়গীর এলাকার মোঃ নূর আলমকে ৫০ হাজার, শালমারা লতিবপুরের মোঃ মোকছেদুল ইসলামকে ৫০ হাজার, জায়গীরহাট খোসালপুর গ্রামের মোছাঃ খোতেজা বেগমকে ৫০ হাজার, শিউলী রানীকে ৫০ হাজার ও রংপুর মুন্সিপাড়ার মোঃ সাইদুর রহমান ডলারকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।
এম২৪নিউজ/আখতার