
স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে এই প্রতিযোগীতার আয়োজন করে রাণীপুকুর মোখতার এন্টারপ্রাইজ। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোখতারুর রহমান।
মোখতার এন্টার প্রাইজের উপদেষ্টা মোসলেম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজার মজির উদ্দিন, ইউপি সদস্য ফারুক আল মুজাহিদ প্রমুখ, এস এ সোহেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিফ একাউন্ট ম্যানেজার মো: ফজলে রাব্বী।
এরআগে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় রাণীপুকুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ৬১ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে সিদরাতুল মুনতাহা (প্রথম), সামিয়া আনজুম (দ্বিতীয়) ও দিলরুবা আক্তার দিশাকে (তৃতীয়) ক্রেস্ট এবং অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের শান্তনা পুরস্কার (জ্যামিতি বক্স) প্রদান করেন অতিথিবৃন্দ।
এম২৪নিউজ/আখতার