
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে নিরাপদ কৃষির জন্য উদ্যোক্তার খোঁজে রোড শো করেছে আরডিআরএস বাংলাদেশ। আজ বৃহস্পতিবার উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা: এম এ হালিম লাভলু।
কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আরডিআরএস বাংলাদেশ নাইচ প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফারজান আহমদ, প্রকল্প অফিসার স্বপন কুমার বর্মন, ইউপি সদস্য মতিয়ার রহমান, উপসহকারী কৃষি অফিসার ইমরান আলী, কাফ্রিখাল কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মিয়া, পালিচড়া গ্রামের ফার্মার হাব মালিক রবিউল ইসলাম প্রমুখ। এসময় ওই এলাকার ১’শ কৃষকের মাঝে ১০টি করে বেগুনের চারা প্রদান করা হয়।
প্রকল্প অফিসার স্বপন কুমার বর্মন বলেন, রংপুর শহরে বসবাসকারী জনগ, বিশেষ করে নারী, যুবক এবং অতি দরিদ্রের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি করাসহ দারিদ্রতা দুরিকরনে অবদান রাখাই নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইচ) প্রকল্পের মূল উদ্দেশ্য।
এম২৪নিউজ/আখতার