কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সাধারণ সভা

রংপুর অফিস:

রংপুর কমিউনিটি পুলিশিং মেট্রোপলিটন কমিটির সাধারণ সভা নগরীর একটি অভিজাত হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাজ্জাদ হোসেন সংবাদ মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান ঐ সভায় বুধবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কশিমনার ও কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনারসহ সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ ও কমিউনিটি পুুলিশিং মেট্রোপলিটন কমিটির পুরাতন এবং নব নির্বাচিত সদস্যবৃন্দ।

সভায় ২০২২-২০২৩ সালের প্রস্তাবিত নতুন কমিটিকে অনুমোদন দেয়া হয়। এতে কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জনাব আরিফ হোসেন টিটো।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply