মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনে মুরাদ দর্প নারায়নপুর স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনে মুরাদ দর্প নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে, বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মো: আখতারুজ্জামান। অবসর জনীত কারনে বৃহস্পতিবার ছিল তাঁর কর্মদিবসের শেষ দিন।

অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন ও মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জাহিদুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের সহকারী পরিদর্শক আশরাফ হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক নির্মল চন্দ্র বর্মণ। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply