
রংপুর অফিস:
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জামানত হারালেও ওয়ার্ড কাউন্সিলর সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার মধ্যরাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরের মধ্যে ১৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩ জন নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের কাউন্সিলর হলেন, নগরীর ২ নম্বর ওয়ার্ডে গোলাম সরওয়ার মির্জা (২য় বার), ৪ নম্বর ওয়ার্ডে হারাধন চন্দ্র রায় (২য় বার), ৭নম্বর ওয়ার্ডে আনোয়ারুল ইসলাম (২য়বার), ১১ নম্বর ওয়ার্ডে ওয়াজেদুল আরেফীন, ১৩ নম্বর ওয়ার্ডে ফজলে এলাহী (৩য়বার), ১৫ নম্বর ওয়ার্ডে জাকারিয়া আলম (২য় বার), ১৬ নম্বর ওয়ার্ডে আমিনুর রহমান (২য় বার), ১৭ নম্বর ওয়ার্ডে আব্দুল গাফফার (২য় বার), ২০ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম (৩য় বার), ২২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিজু (২য়বার), ২৪ নম্বর ওয়ার্ডে রফিকুল আলম, ২৮ নম্বর ওয়ার্ডে শাহাদাত হোসেন, ২৯নম্বর ওয়ার্ডে হারুন অর রশীদ, ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম তোতা বিনা প্রতিদ্ব›িদ্বতায় জয়ী(২য় বার), ৩২ নম্বর শাহাদৎ হোসেন এবং ৩৩ নম্বরওয়ার্ডে সিরাজুল ইসলাম এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে সংরক্ষিত ১নম্বর ওয়ার্ডে দিলারা বেগম, ৯ নম্বর ওয়ার্ডে মনোয়ারা সুলতানা মলি, ১১নম্বর ওয়ার্ডে ঝরনা খাতুন, ১০ নম্বর ওয়ার্ডে সাজমিন রহমান শিউলি।
জাতীয় পার্টি থেকে ৫ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তারা হলেন, নগরীর ১ নম্বরওয়ার্ডে রফিকুল ইসলাম (২য় বার), ৩ নম্বর ওয়ার্ডে আশেক আলী, ২১ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান মঞ্জু (৫ম বার), ২৭ নম্বর ওয়ার্ডে রেজওয়ান আলমেহেদী, ৩১ নম্বর সামসুল হক (২য় বার)।
বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন কাউন্সিলর। তারা হলেন, ৯ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম দেওয়ানী (৩য় বার), ২৩ নম্বর ওয়ার্ডে লিটন পারভেজ, ১২ নম্বর ওয়ার্ডে মকবুল হোসেন।
এছাড়াও জাসদ থেকে নির্বাচিত হয়েছেন ৫ নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান তরু, বাসদ থেকে ১৪ নম্বর ওয়ার্ডে মমদেল হোসেন সরকার। এবং স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ৬ নম্বর ওয়ার্ডে আবু হাসান চঞ্চল, ৮নম্বর ওয়ার্ডে আফছার আলী, ১০ নম্বর ওয়ার্ডে শাহ মো. কামরুজ্জামান, ১৮নম্বর ওয়ার্ডে মাসুদ রানা, ১৯ নম্বর ওয়ার্ডে মাহমুদুর রহমান টিটু (২য়বার), ২৫ নম্বর ওয়ার্ডে নুরুন্নবী ফুলু (৫ম বার), ২৬ নম্বর ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণ, এছাড়া সংরক্ষিত নারী ২ নম্বর ওয়ার্ডে সুলতানা পারভীন, ৩ নম্বরওয়ার্ডে মোসলেমা বেগম, ৪ নম্বর ওয়ার্ডে শামীমা আক্তার, ৫ নম্বর ওয়ার্ডে মোছলেমা বেগম, ৬ নম্বর ওয়ার্ডে জাহেদা আনোয়ারী, ৭ নম্বর ওয়ার্ডে ফেরদৌসী বেগম, ৮ নম্বর ওয়ার্ডে হাসনা বানু। রংপুর সিটিকর্পোরেশন নির্বাচনে এবার ভোট পড়েছে ৬৫ দশমিক ৮৮ শতাংশ।
এম২৪নিউজ/আখতার