
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে নাছিউর রহমান সুজন নামে একজনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নাছিউর রহমান সুজন উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
আজ শনিবার (১ জানুয়ারি) দুপুরে খোর্দ্দ কাশিনাথপুর এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে নাছিউর রহমান সুজন নামে এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায় যা জব্দ করা হয়।
এসময় দোষী ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন।
এম২৪নিউজ/আখতার