
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে বিনামূল্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বেগম রোকেয়া শিশু নিকেতনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপজেলার ১৭ ইউনিয়নের ২৭৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়।
এম২৪নিউজ/আখতার