
স্টাফ রিপোর্টার
মিঠাপুকুর উপজেলার ১৬ নং মির্জাপুর ইউনিয়নের পোয়াথা গ্রামের নারীদের গোসল নিয়ে চলছে ভীতি আর অস্বস্তি । একই গ্রামের বখাটে যুবক সয়ফুল ইসলামের ছোট ছেলে রাশেদ আতঙ্কে পুরো গ্রামবাসী।
আজ ১৫ অক্টোবর রোজ শনিবার একই গ্রামের শাবানা বেগম লুকিয়ে গোসল করা দেখার অভিযোগ তার বাড়িতে করতে গেলে হামলার স্বীকার হয়ে হাতের আঙ্গুল থেতলে নিয়ে বাড়ি ফিরে যান। মামলা করার গুনজন শোনা গেলেও রফাদফা করার চেষ্ঠা চলছে বর্তমান।
এ নিয়ে গ্রামের সকল নারীরা ফুঁসে উঠেছেন,বেড়িয়ে আসতে শুরু করছে চান্চল্যকর সব তথ্য। গ্রামের মেয়ে,গৃহবধূ,বয়স্ক মহিলা থেকে শুরু করে প্রত্যেকেই লালসার স্বীকার হয়েছেন মানুষিক ভাবে এই সাইকো প্যাথের। এছাড়াও কলেজগামী সংখ্যালঘু দুই শিক্ষার্থীকে রাস্তায় জড়িয়ে ধরে সেক্সুয়াল হ্যারেজমেন্টের তথ্য উঠে আসে। সম্প্রতি লুকিয়ে গোসল করা দেখতে যেয়ে লোকজনের তাড়া খেয়ে আসতে না আসতেই হিন্দু সম্প্রদায়ের এক মহিলার বাথরুমে ঢুকে আঘাত করায় ২৫ হাজার টাকা জরিমানা গুনেছেন এই সাইকো প্যাথ। ভূক্তভূগী নারীরা সকলে বলেন, এই পাগলের ভয়ে কেউ একা
পুকুরে গোসল করতে যাই না, সবাই মিলে গোসল করলেও লুকিয়ে লুকিয়ে দেখেন।যারা বাথরুমে গোসল করেন তাদের ছিদ্র দিয়ে দেখেন। গ্রামবাসীরা সম্মিলিতভাবে তার বিচার দাবী করেছেন।
এম২৪নিউজ/রাব্বি