নিখোঁজের ৪ দিন পর ঘাঘট নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ছবি- সংগৃহীত।

মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঘাঘট নদী থেকে নিখোঁজের ৪ দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। রোববার দমদমা ব্রীজের কাছে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রংপুর নগরীর দর্শনা আক্কেলপুর গ্রামের আব্দুল মতিন মিয়া (৫৭) দর্শনামোড়ে লন্ড্রী ব্যবসার পাশাপাশি কবিরাজী পেশাও করতেন। তিনি গত ১৯ সেপ্টেম্বর সন্ধায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্বজনেরা বিভিন্নস্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাননি।

এ ঘটনায় তাঁর ছেলে আরিফ মিয়া রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় সাধারন ডায়েরী করেন। রোববার দুপুরে রংপুর সদরের সীমান্তবর্তী মিঠাপুকুর উপজেলার ঘাঘট নদে দমদমা ব্রীজের কাছে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়।

মিঠাপুকুর থানার পুলিশ পদির্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

M24news/এসএ/এইচআরএস

Leave a Reply