মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলাপায়রাবন্দ ইউনিয়নের বিন্নাটারি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও  পাইপ জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। জব্দকৃত মেশিন ও পাইপের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন,  অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এই অভিযান পরিচালিত হয়েছে। বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানের সময় বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply