মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালাইপুর তেলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাজ্জাদুর রহমান সাজ্জাদ (২৭)। তিনি পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর তেলীপাড়া গ্রামের কাঠমিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সাজ্জাদ হোসেন বলদিপুকুর বাসস্ট্যান্ডে মোবাইল মেরামত এবং মোবাইলের যন্ত্রাংস বিক্রি করতেন। রবিবার রবিবার রাত ৩টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে পরিবার এবং স্বজনরা তার খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন এলাকায় মাইকিং করেন। সেখানে তারা দাবি করেন, সাজ্জাদের মানুষিক সমস্যা রয়েছে। কেউ খুঁজে পেলে তাঁকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়।

খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দুপুর আনুমানিক ১২ টার সময় সাজ্জাদের বাড়ি থেকে ৩০০ গজ দুরে জনৈক সোবহানের পুকুরে সাজ্জাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মিঠাপুকুর থানা পুলিশ এবং সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, পোস্ট মর্টেমের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply