
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে ২ জন। এদের মধ্যে রওশন নামের এক যুবকের পা ভেঙ্গে ফেলায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের মধ্যে চলছে টানটান উত্তেজনা। যেকোন মুহূর্তে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা ।
জানা যায়, মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর নয়াপাড়ার সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের ছেলে রওশন মিয়া একই ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামের আইয়ুবের ছেলে ইলিয়াসসহ মহাসড়কে নির্মান কাজে মাটি সরবরাহ করে আসছিল। এদিকে শেয়ারে ব্যবসা চলাকালীন সময়ে লেনদেন নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এ নিয়ে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে গত মাসে। এ বিষয়ে রওশন বাদী হয়ে ইলিয়াসকেসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে মিঠাপুকুর থানায়।
পূর্ব ঘটনার জের ধরে খাঁপুর এলাকায় মারপিটের ঘটনা হয় ৩১ আগষ্ট সন্ধ্যা রাতে । এসময় ৩ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত রওশনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
বার বার অন্যায় ভাবে দাঙ্গাবাজদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে শহিদুল ইসলাম বলেন, ৩য় দফার মারপিটের ঘটনায়ও মামলার প্রস্তুতি চলছে। এবিষয়ে ইলিয়াসের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য ইতিপূর্বে আরো ২ বার মারপিটের ঘটনা ঘটে তাদের মধ্যে।
এম২৪নিউজ/আখতার