মিঠাপুকুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নতুন বউ নিয়ে শ্বশুরবাড়িতে প্রেমিক

নিউজ ডেস্ক:

প্রেমিকের বাড়িতে টানা পাঁচদিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। এদিকে প্রেমিক ওয়ারেস নতুন বউ নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে। গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ঐ প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন ভুক্তভোগী ঐ কলেজছাত্রী।

কলেজছাত্রী জানান, ওয়ারেস আলীর পরিবারের সঙ্গে বিয়ের কথা চলছিল ভুক্তভোগী ঐ ছাত্রীর। এরই মধ্যে গত ১৭ জুলাই কৌশলে একই উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ের সঙ্গে গোপনে বিয়ে করেন ওয়ারেস আলী।

১৮ জুলাই মাঝরাতে ঐ ছাত্রী ও তার বাবা জানতে পারেন তাদের সঙ্গে প্রতারণা করে ওয়ারেস আলী অন্য কোথাও বিয়ে করেছেন। এরপর মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে ওয়ারেস আলীর বাড়িতে গিয়ে তার কক্ষে গিয়ে ওঠেন।

ঐ ছাত্রীর দাবি, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিভিন্ন সময়ে তার বিয়ের জন্য লোকজন আসলেও ওয়ারেস আলী তাকে বিয়ে করবেন বলে জানিয়ে বিয়ে ভেঙে দিয়েছেন। ঐ ছাত্রীকে তিনি বিভিন্ন সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক মেলামেশা করে গর্ভপাত ঘটান। এখন হয় মৃত্যু না-হয় ওয়ারেস আলীকে বিয়ে ছাড়া তার ফেরার পথ নেই।

ওয়ারেস আলীর বাবা আফসার আলী জানান, তিনি তার ছেলের ধুমধাম করে বিয়ে দিয়েছেন। তাদের
মধ্যে প্রেমের সম্পর্ক আছে সেটা তার জানা ছিল না। যদি ঐ মেয়ে বিয়ের দাবিতে তাদের বাড়িতে আগে আসত তাহলে অন্য কোথাও বিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না। এখন বিয়ে হয়েছে আর কিছু করার নেই।

স্থানীয় ইউপি সদস্য ছালাম জানান, ওয়ারেস এর আগেও একটি মেয়ের সঙ্গে এমন করে বিয়ে করেনি। ঐ ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে। এর মধ্যেই আবার আরেকটি মেয়ের জীবন নষ্ট করে অন্য জায়গায় বিয়ে করেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply