
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।
বুধবার, বৃহস্পতিবার ও শনিবার (১৯, ২০ ও ২২ জুলাই) সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত উপজেলার ১৬নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২৮৯২টি কার্ড ধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়।
পণ্যগুলো হল সয়াবিন তৈল-২ লিটার,মসুর ডাল-২ কেজি এবং এবং চাল ৫ কেজি যার মূল্য ৪৭০ টাকা। দলে দলে কার্ডধারীরা উৎসাহ নিয়ে লাইনে দাড়িয়ে শিশু থেকে বয়স্ক লোক পর্যন্ত পন্য গ্রহণ করছেন
ডিলার আলমগীর হোসেন বলেন টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। বর্তমান সরকার জন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন শতভাগ সচ্ছতার মধ্য দিয়ে আমরা তাঁকে সহযোগীতা করছি।
এম২৪নিউজ/রাব্বি