
রংপুর অফিস:
রংপুরের মিঠাপুকুরে বাবা-মায়ের সাথে অভিমান করে রাজিব (২৭) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার দুপুরে উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিব ওই গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট দুলাল হোসেনের একমাত্র পুত্র।
এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জাগাগেছে।
এম২৪নিউজ/আখতার