
স্টাফ রিপোর্টার, (মিঠাপুকুর) রংপুর:
রোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় রংপুরের মিঠাপুকুরে ব্যক্তিগত উদ্যোগে দুস্থ্য, অসহায় ও ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার বালারহাট ইউনিয়নের ২৫ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বালারহাট ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ স্বাধীন আহমেদ নিজ উদ্যোগে ওই পরিষদের সদস্য মোঃ হিমন মিয়া ও সাদ্দাম হোসেনের সহযোগিতায় নিজ এলাকায় দুস্থ্য, অসহায় ও ভিক্ষুক ২৫ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খদ্যসামগ্রী বিতরণ করেন।
এম২৪নিউজ/আখতার।