
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া নিরীহ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম।
তিনি নিজ উপজেলা মিঠাপুকুরের ভাংনী ইউনিয়নে ২০টি গ্রামের ৫৮টি অতি দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১/২ করে ডাল, তেল, লবন, চিড়া ও জীবানু নাশক সাবান বিতরণ করেন।
সম্প্রতি প্রতিটি গ্রামের মান্যগণ্য ব্যক্তির উপস্থিতিতে সামাজিক দূরত্ব যথাযত ভাবে মেনে বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ পৌঁছে দেয়া হয়।
ছাত্রনেতা ফেরদৌস আলম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নিজ নিজ অবস্থান থেকে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। সেই ডাকে সাঁড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ ও কিছু শুভাকাঙ্ক্ষী বড়ভাইয়ের সহযোগিতা নিয়ে রংপুরের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। ছাত্রলীগের কর্মী হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্বের পর্যায়ে পড়ে।
এ পর্যায়ে সারাদেশের ছাত্রলীগ নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান এই ছাত্রনেতা।
এই ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সহযোগিতা করেন ভাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ মান্যগণ্য ব্যক্তিবর্গ। সার্বিক সহযোগিতা করেন ভাংনী ইউনিয়ন ছাত্রলীগের হাসিব, রোমান, সজীব, সেলিমসহ অনেকে।
এম২৪নিউজ/আখতার
