মিঠাপুকুরে মাদক বিরোধী সমাবেশ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ‘আমাদের বালারহাট, আমাদের অহংকার’ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও শীতার্ত মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বালারহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আলিম মাহমুদ।

বালারহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন কমিশনার নুরে আলম মিনা ও রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

বক্তব্য রাখেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম সুমন, সংগঠনের সাধারন সম্পাদক খন্দকার মোহাম্মদ ফিলিস্তিন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোহাম্মদ কামরুজ্জামান, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, বালারহাট ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত রতন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দুই হাজার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply