
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ৩২ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট চাঁন মিয়া ওরফে চান্দুকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে বড় হযরতপুর ইউনিয়নের ছোট হযরতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক চাঁন মিয়া ওরফে চান্দু ওই গ্রামের মৃত এমাজউদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বড় হযরতপুর ইউনিয়নের ছোট হযরতপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় ৩২ বোতল ফেন্সিডিলসহ ওই এলাকার মাদক সম্রাট চাঁন মিয়াকে আটক করা হয়।
রংপুর জেলা সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তার বিরুদ্ধে মিঠাপুকুর ও পীরগঞ্জ থানায় ৬ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার