
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে এক হিন্দু নারীর খোজ মিলছেনা ১০ দিন ধরে । ৫৫ বছর বয়সী শুক রানীকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও মায়ের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়ছে সন্তানেরা।
এ বিষয়ে গত শনিবার মিঠাপুকুর থানায় একটি সাধারন ডাইরি করেছেন তার ছেলে প্রসন্জিত।
পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে মানষিক রোগে ভুগছেন বিধবা শুক রানী (৫৫)। তিনি প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করে আবার বাড়িতে ফিরে আসতো।
কিন্ত, গত ৯ আগষ্ট বিকালে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেনি শুক রানী। বর্তমানে তার পড়নে সাদা শাড়ী রয়েছে। তিনি খুব জোরে হাটা চলা করে। তিনি উপজেলার ৪নং ভাংনী ইউনিয়নের ভাংনী গ্রামের মৃত পূর্ন্ন চন্দ্র বর্মনের স্ত্রী। তিনি আঞ্চলিক ভাষায় কথা বললেও বর্তমানে হয়তোবা ঠিকানা বলতে পারছেনা।
পথভ্রুষ্ট এই নারীর কোন ব্যক্তি সন্ধান পেলে পরিবারের ব্যবহৃত ০১৭১৩-৭৪৬৯৭৯, ০১৭৫১-২৬৬১৪৩ এই নাম্বারে সন্ধান দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এম২৪নিউজ/আখতার