
নিউজ ডেস্ক:
পৃথক অভিযানে পর্নোগ্রাফি, গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। বুধবার র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) স্বাক্ষরিক সাংবাদিকদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুলাই রংপুরের মিঠাপুকুর থানায় দায়ের করা গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলাটি তদন্ত শুরু হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর তাজহাট থেকে মামলার মূল আসামি শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন।
অপরদিকে, র্যাব-১৩ এর আরেকটি দল গত ২৫ জুলাই লালমনিরহাট জেলার হাতিবান্দা থানায় দায়ের করা ধর্ষণ মামলার পালাতক মূল আসামি শুক্কর আলীকে মঙ্গলবার রাতে লালমনিরহাট আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার কথা স্বীকার করেন। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার