
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে দশ টাকার জন্য মায়ের উপর অভিমান করে মনিরুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে ইমাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইমাদপুর ইউনিয়নের মির্জাপুর দিঘর গ্রামের মিঠু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানায়, সকালে মায়ের কাছে দশ টাকার জন্য বায়না ধরে মনিরুল। টাকা না পেয়ে সে দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। এসময় বাড়িতে কেউ ছিল না। পরে, প্রতিবেশীরা টের পেয়ে মনিরুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
আরো পড়ুন: মিঠাপুকুরে হোটেল ব্যবসায়ী দুলালকে পিটিয়ে হত্যার অভিযোগ
মিঠাপুুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
M24news/এসএ