
স্টাফ রিপোর্টার, (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে পৃথক আয়োজনে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তোজাম্মল হোসেন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহ্ আনোয়ার সাদাত লেমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, যুবলীগের যুগ্ম আহবায়ক মোন্নাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন প্রমুখ। পরে, জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: মিঠাপুকুরে হোটেল ব্যবসায়ী দুলালকে পিটিয়ে হত্যার অভিযোগ
অপরদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার নীজ বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা এশারত আলী সরকার দুলু।

প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেয়ামুল হক মন্ডল, ময়েনপুর ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামছুল আলম প্রমুখ। পরে, জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
M24news/এসএ