মিঠাপুকুরে বঙ্গবন্ধু আন্ত. ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

বিজয়ী কাফ্রিখাল ইউনিয়ন

মিঠাপুকুরে বঙ্গবন্ধু আন্ত. ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ

মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক

রংপুরের মিঠাপুকুরে বঙ্গবন্ধু আন্ত. ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহন করে দুর্গাপুর ইউনিয়ন ও কাফ্রিখাল ইউনিয়ন।

আরো পড়ুন:- মিঠাপুকুরে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার-১

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি শাহ্ মো. আনোয়ার সাদাত লেমন ও উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা শ্রী তপন কুমার সরকার।
খেলায় টাইব্রেকারে কাফ্রিখাল ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা এখন জেলা পর্যায়ে খেলার সুযোগ পেলো।

M24news/এসএ/এইচআরএস

 

 

 

One thought on “মিঠাপুকুরে বঙ্গবন্ধু আন্ত. ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

Leave a Reply