
রক্তাক্ত অবস্থায় রংপুর মেডিক্যালে ভর্তি
নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় শনিবার শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের শীবদেউলপুর গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে।
ধর্ষক একই গ্রামের ব্যবসায়ী তিতু মিয়ার বখাটে ছেলে ফাহিম (১৯)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষক ফাহিমকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে লম্পট ফাহিম পাশের বাড়ির ওই শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখায়। পরে কৌশলে শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এসময় লম্পট ফাহিম শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। শিশুটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্থ হওয়ায় তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। পুলিশ ফাহিমকে গ্রেপ্তারে তার বাড়ি ও সম্ভাব্য স্থানে অভিযান চালালেও ধরতে পারেনি।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ধর্ষককে ধরতে জোর চেষ্টা অব্যাহত আছে।
M24news/এসএ