মিঠাপুকুরে শিশু ধর্ষনে অভিযুক্ত ধর্ষক ফাহিম গাইবান্ধায় গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

মিঠাপুকুরে সাত বছরের শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ফাহিমকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধায় তাকে গাইবান্ধা থেকে গ্রফতার করা হয়। ধর্ষক ফাহিম একই গ্রামের ব্যবসায়ী তিতু মিয়ার ছেলে ।

গত শুক্রবার মির্জাপুর ইউনিয়নের শিবদেউলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার লম্পট ফাহিম পাশের বাড়ির ওই শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এসময় শিশুটিকে ফেলে পালিয়ে যায় ফাহিম। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। শিশুটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্থ হওয়ায় তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়।এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা করা হয়। পুলিশ ফাহিমকে গ্রেপ্তারে তার বাড়ি ও সম্ভাব্য স্থানে অভিযান চালালেও ধরতে পারেনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।

M24news/এসএ

Leave a Reply