
বিপুল পরিমান উত্তোলনকৃত বালু ও সরঞ্জাম জব্দ
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সোনালী বেগম নামে এক সহযোগীর এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। সেইসাথে ২টি পাম্প, একটি ড্রেজার মেশিন এবং উত্তোলনকৃত বিপুল পরিমান বালু জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের লাটকৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: রুহুল আমিন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল অপরাধী শাহিদুল ইসলাম ও তার সহযোগীরা পালিয়ে যান। এ সময় সোনালি বেগম নামে এক সহযোগীকে আটক করে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে একজনকে আটক করে জরিমানা অনাদায়ে এক মাসের জেল এবং বালু ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়।
এম২৪নিউজ/আখতার