মিঠাপুকুরে ড. মতলবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ||

রংপুরের মিঠাপুকুর উপজেলার কৃতি সন্তান বাংলাদেশের বরেণ্য  কৃষি বিজ্ঞানী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক, বাংলাদেশের কৃষি গবেষণার এক অন্যতম পথিকৃৎ গবেষক ড. এম মতলুবর রহমানের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) তাঁর নিজ বাসভবন মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামে এই স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মিঠাপুকুর সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মো. মহসীন আলী মন্ডল প্রিন্স এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন মিঠাপুকুর সমিতি, ঢাকা’র সভাপতি সাবেক সচিব বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ জনাব রেজাউল আহসান, ড. মতলুবুর রহমানের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আখেরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মরহুমের বড় ছেলে ফিরোজ আহমেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগ রংপুর এর ইনচার্জ ড. আল আমিন হোসেন তালুকদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিএমডিএ এর নির্বাহী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান, কুড়িগ্রাম বিএডিসির সিনিয়র সহ-পরিচালক মো: মিজানুর রহমান। বিএআর আই এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: খায়রুল আলম রাজু, রোকেয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. মমতাজ হোসেন (পিএইচডি), মিঠাপুকুর কলেজের সাবেক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম চাঁদ, মিঠাপুকুর সমিতি, ঢাকা’র সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. ফিলিস্তিন, কোষাধ্যক্ষ শাহীন রেজা, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম সাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মাওলানা মো: মমিনুল ইসলাম।

উল্লেখ্য, মিঠাপুকুরের কৃতি সন্তান ড. মতলুবুর রহমান বার্ধক্যজনিত কারণে গত ৩ এপ্রিল নিজ বাসায় ইন্তেকাল করেছেন। তিনি অত্যন্ত সৎ এবং অকুতভয় ব্যক্তি ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply