মিঠাপুকুরে প্রতারণার স্বীকার ইউপি সদস্যরা, নেপথ্যে চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:

গত শুক্রবার মিঠাপুকুরে ডিজিটাল প্রতারণার স্বীকার হয়েছেন ১৬ নং মির্জাপুর ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য। রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে ত্রাণ দেওয়ার নাম করে  তিনজন ইউপি সদস্যের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা  হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় রবিবার মিঠাপুকুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, প্রত্যেক ব্যক্তিকে ৪ হাজার ২০০ টাকা, ৩০ কেজি চাল, ৫ কেজি তেল, ৫ কেজি ডাল ও ৫ কেজি চিনি দেওয়া হবে এবং প্রত্যেক ব্যক্তির নাম নিবন্ধন করতে ৭০০ টাকা করে লাগবে, এমন তথ্য চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারেন ইউপি সদস্যরা। প্রত্যেক সদস্যের মোবাইল ফোনে টেক্সট করে একটি ফোন নাম্বার পাঠান ইউপি চেয়ারম্যান।

১০০ স্লিপের বিপরীতে ৭০ হাজার টাকা খুইয়েছেন  ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহাবুল ইসলাম। এমন প্রতারণার স্বীকার হয়েছেন  একই ইউনিয়নের ইউপি সদস্য নূর আমিন তিনি ৪০ টা স্লিপের জন্য ২০ হাজার টাকা তুলে দিয়েছেন  চক্রটির বিকাশ নাম্বারে। বিষু নামের আরও একজন এমন প্রতারণার স্বীকার হয়েছেন বলে জানা গেছে।

ক্ষোভ প্রকাশ করে ইউপি সদস্যরা জানান, চেয়ারম্যান কোন প্রকার চিঠি না পেয়ে কিভাবে শুধুমাত্র একটা ফোন নাম্বারের ওপর ভিত্তি করে সকল সদস্যকে মেসেজ করে পাঠান। গত শনিবার তাঁরা বিকাশের মাধ্যমে ওই চক্রকে টাকা পাঠান। টাকা পাওয়ার পর মুঠোফোন ও বিকাশের নম্বরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় একজন ইউপি সদস্য বাদি হয়ে রবিবার মিঠাপুকুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

মিঠাপুকুর:- সদস্যের মোবাইল ফোনে টেক্সট করে একটি ফোন নাম্বার পাঠান ইউপি চেয়ারম্যান।

সার্বিক বিষয়ে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার অজ্ঞতা ও সরলতার সুযোগ নিয়ে প্রতারক চক্রটি উদ্দেশ্য চরিতার্থ করেছে এবং টাকার বিষয়ে আমার সাথে কোন প্রকার কথা হয়নি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply