ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক:

কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি নাজমুল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। সোমবার ভোরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভোটহাট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজমুল ফুলবাড়ির অনন্তরামপুর গ্রামের খবিজুল হকের ছেলে।  

সোমবার বিকেলে র‌্যাব-১৩ মিডিয়া অফিসার মেজর সৈয়দ ইমরান হোসেন স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি বিকেলে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণ করেন নাজুল। এ ঘটনায় কিশোরীর খালা থানায় মামলা করলে র‌্যাব-১৩, রংপুর সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।