ডোমারে চোরাচালানের আসামিসহ আটক ৪

নিউজ ডেস্ক:

নীলফামারীর ডোমারে চোরাচালানের মামলার আসামিসহ চারজনকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার সকালে সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- উপজেলার ডা. আব্দুর রউফ এর ছেলে সুজন, কেতকীবাড়ী ইউপির চান্দখানা বোদাপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে আপেল, আব্দুল করিমের ছেলে দুলাল হোসেন ও কালাম হোসেন।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, সুজন চোরাচালানি মামলার এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বাকি তিনজনের বিরুদ্ধেও মামলা রয়েছে। 

সূত্র: ডেইলী বাংলাদেশ।