
অনলাইন ডেস্ক:
গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে মৃত কাপড় ব্যবসায়ী সুদর্শন দেবনাথ (৩৮) ও সুন্দরগঞ্জে ঢাকা ফেরত নারী (৩০) করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। শনিবার বিকেলে গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তাদের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
তিনি আরও জানান, এছাড়া মৃত সুদর্শন দেবনাথের স্ত্রীর নমুনা পরীক্ষার ফলাফলে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার বলেন, গত ১৪ মে ঢাকা থেকে জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথপাড়া (নয়াপাড়া) গ্রামে নিজ বাড়িতে আসেন স্বামীসহ আসেন ওই নারী। পরে গত রবিবার (১৭ মে) বিকালে ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার আগেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, পরে লাশ সুন্দরগঞ্জে নিয়ে আসলে ওই নারী ও তার স্বামীর নমুনা সংগ্রহ করার পর সোমবার ভোর রাত ৩টার দিকে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সূত্র: ইত্তেফাক অনলাইন।