ঈদে ঘরমুখো মানুষ, করোনার ঝুঁকি তীব্রতর হচ্ছে গ্রামে

অনলাইন ডেস্ক:

ঘনবসতি পূর্ণ দেশের তালিকায় বেশ উপরের সারিতে বাংলাদেশের নাম থাকায় ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হবার পর অনেকেই বলেছিলেন, এক মাসের মধ্যে ২ কোটি করোনায় আক্রান্ত হবে বাংলাদেশে। কিন্তু তাদের সেই হিসেব কাজে লাগেনি। বেশ সফলতার সঙ্গে বিগত মাসগুলোতে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশনের গতিতে লাগাম টেনে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। কিন্তু ঈদের ছুটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক শঙ্কা। অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করছেন, বাংলাদেশের প্রান্তিক অঞ্চলগুলো এখন রয়েছে করোনার ঝুঁকিতে। সেই সঙ্গে করোনা দ্রুততম সময়ে সারা দেশে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে।

এ সময় গ্রামে করোনা নিয়ে সচেতনতার প্রসঙ্গে তুলে তিনি বলেন, ‘শহরে এমনিতেও আমরা সবাই সবাইকে চিনি না। ফলে এমনিতেই কিছুটা সামাজিক দূরত্ব মেনে চলা হয়। সেই সঙ্গে শহরের মানুষের সচেতনতা এবং গ্রামের মানুষের সচেতনতা এক পর্যায়ে নয়। তাদের মধ্যে আইসোলেশন তৈর করা বেশ কঠিন।’

তিনি আরো বলেন, বর্তমানে করোনা ভাইরাসের যেই পরিস্থিতি ছিলো তা হয়ত শহরের মধ্যে থেকেই এক সময় প্রকোপ কমে আসত। কিন্তু এখন গ্রামে এই ভাইরাস ছড়িয়ে পড়লে গ্রামে থেকে পুনরায় সংক্রমণ ছড়াবে শহরে।

ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ ইত্তেফাককে বলেন, এই মহামারী চলাকালে নিজের পরিবার ও আত্মীয়-স্বজনদের সুস্থতার কথা বিবেচনায় রেখে প্রত্যেকের গ্রামে যাওয়া থেকে বিরত থাকা উচিত। না হলে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাবার সম্ভাবনা তৈরি হবে। সেই সঙ্গে হাসপাতালগুলো এই অতিরিক্ত রোগীর চাপ নিতে ব্যর্থ হলে মৃত্যুর সংখ্যা বাড়বে আশঙ্কাজনক হারে।

বিশ্ব জুড়ে বর্তমানে কোভিড১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ২৬ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ২১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। অন্যদিকে মারা গেছেন ৩ লাখ ৩৮ হাজারের বেশি। বাংলাদেশে চলতি বছরের ৮ মার্চ প্রথম কোভিড১৯ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর এখন পর্যন্ত দেশে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৩২ হাজার ৭৮ জনকে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ৪৫২ জন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।