
নিউজ ডেস্ক:
গাইবান্ধার সদর উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে রাজু মিয়া (৩৫) ও দুলাল বর্মন (৪০) নামের ২ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ মে) সকালের গাইবান্ধা-সাঘাটা সড়কের বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় সাঘাটাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুলাল বর্মন মারা যায় এবং আহত রাজু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। এই ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান।
এম২৪নিউজ/আখতার