
অনলাইন ডেস্ক:
গাইবান্ধা জেনারেল হাসপাতালে কর্মরত একজন মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে হাসপাতালটির প্যাথলজি বিভাগ ও বহির্বিভাগ লকডাউন করা হয়েছে।
তিনি আরও জানান, আপাতত কয়েকদিন হাসপাতালের প্যাথলজি বিভাগ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে হোম কোয়ারেন্টাইনের ওই চারজনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হবে। তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে প্যাথলজি বিভাগের সেবা পুনরায় চালু করা হবে। কিন্তু এই চারজনেরও যদি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয় তাহলে প্যাথলজি বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে বহির্বিভাগের সেবা হাসপাতালের জরুরী বিভাগে দেওয়া হবে।
গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে যারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে যেতেন তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল প্যাথলজি বিভাগে। পরে এসব নমুনা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে পাঠানো হতো রংপুর মেডিকেল কলেজের (রমেক) করোনা শনাক্তের পিসিআর ল্যাবে। আর এ কাজে যুক্ত ছিলেন প্যাথলজি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তিনজন, ল্যাব অ্যাটেনডেন্ট একজন ও এমএলএসএস একজন। সম্প্রতি এক মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) করোনার উপসর্গ কাশি দেখা দিলে ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রমেকে পাঠানো হয়।
তিনি আরও জানান, পরে করোনা পরীক্ষা করে মঙ্গলবার রাতে তার করোনা শনাক্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ প্যাথলজি বিভাগ ও বহির্বিভাগ শাখা লকডাউন ঘোষণা করে তালাবন্ধ করে দেয়।
তিনি বলেন, এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হল মোট ১৯ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১ হাজার ১৪৬ জন । এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৩৫ জন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।