ওষুধের দোকানের সামনে হঠাৎ এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক:

হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে আজ দুপুরে ঢাকার ভাটারা থানার ১০০ফিট রোড এলাকার বিগ ফার্মা এন্ড ডিপিার্টমেন্টাল স্টোরের সামনে।

ফার্মেসীর সামনে অজ্ঞান হওয়ার পর তাৎক্ষণিকভাবে খবর পেয়ে তাকে উদ্ধার উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নাম আব্দুর রশীদ। তিনি নিরাপত্তকর্মী হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে ফার্মেসীর বিক্রেতা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তখন প্রায় দুপুর। হঠাৎ মধ্য বয়সী ওই ব্যক্তি এসে একটি একটি প্রেসক্রিপশন দিয়ে ওষুধের দাম জানতে চান। হৃদরোগের ওই ওষুধগুলো দেখে মূল্য হিসাব করছিলেন হুমায়ুন কবির। ওই সময়ে মাথা ঘুরে ওই ব্যক্তি নিচে পড়ে যান। ধারণা করা হয়, তাৎক্ষণিকভাবেই তার মৃত্যু হয়।

সূত্র: নয়াদিগন্ত।