চার বছরের সাজায় ১২ বছর পলাতক, শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছরের সাজা ঘোষণার ১২ বছর পর এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানায় পুলিশ।

গ্রেফতারকৃত আমিনুর রহমান ওই উপজেলার দামুদারপুর চিয়ারগাঁও গ্রামের আনিছুর রহমানের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, আমিনুর রহমানকে একটি মামলায় ২০০৮ সালে চার বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপর আত্মসমর্পণ না করে সে এক যুগের বেশি সময় পলাতক ছিল। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি গোবিন্দগঞ্জের দুবলাগাড়ী থেকে আমিনুরকে গ্রেফতার করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply