
নিউজ ডেস্ক:
লালমনিরহাট সদর উপজেলায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে। আহত স্বামী অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের ছেলে।
গ্রেফতারকৃত খাদিজা বেগম একই ইউনিয়নের খালিশা গ্রামের রাসেলের স্ত্রী। এ ঘটনায় আহত রাসেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রাসেলের সঙ্গে তিন বছর আগে খাদিজার বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। রাসেল ডিশের ব্যবসা করেন। এর সূত্র ধরে স্থানীয় এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। এ নিয়ে কলহের জেরে বৃহস্পতিবার ভোরে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন স্ত্রী খাদিজা বেগম। ওই সময় রাসেলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
আরো জানা গেছে, গুরুতর অবস্থায় রাসেলকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে খবর পেয়ে খাদিজা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম জানান, আহত রাসেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী খাদিজাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার