আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ ৫ জনকে আটক করে কারাদণ্ড

নিউজ ডেস্ক:

দিনাজপুরের বিরামপুরে দুটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারী ও তিন পুরুষসহ পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মে) দুপুরে বিরামপুর পৌর শহরের লিমা আবাসিক ও ঢাকা বোর্ডিং নামে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ডাদেশ দেন।

জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, আবাসিক হোটেলে দেহব্যবসার অভিযোগে তাদের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অন্য আবাসিকের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, বিরামপুর পৌরসভার লিমা আবাসিক ও ঢাকা বোর্ডিংয়ে দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক ব্যবসা পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে ওই আবাসিক হোটেল দুটি থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারী ও তিনজন পুরুষকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply