রংপুরে করোনা ঝুঁকি নিয়ে ট্রাকের উপর গাদাগাদি করে আসছে ঘরমুখো মানুষ

রংপুর অফিস:

করোনার ঝুকিনিয়ে ট্রাকের উপর চড়ে ত্রিপলের নীচে ঢাকার বিভিন্ন কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। বাইরে থেকে মনে হচ্ছে সেগুলো মালবোঝাই ট্রাক।এসব ট্রাকের মধ্যে গদাগদি করে আসছে হাজার হাজার মানুষ। ত্রিপল দিয়ে ঢাকা ট্রাকে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানাযায়। ট্রাকের ওপর ত্রিপল দিয়ে ঢেকে মালামালের মতো গদাগদি করে ঈদে ঘড়মুখো মানুষ অসংখ্য মানুষ ঢাকা থেকে বাড়ি ফিরছে রংপুর বিভাগের বিভিন্ন জেলায়।

মঙ্গলবার (১১ মে) দুপুরে রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছে ওভার ব্রীজে দাঁড়িয়ে দেখা গেছে একটার পর একটা ত্রিপল দিয়ে ঢাকা ট্রাক মানুষ নিয়ে আসছে আসছে ঢাকা থেকে। কয়েকজন ফটো সাংবাদিক দুটি ট্রাকের পিছু নেন। কিছু দূর যাওয়ার পর সি,ও বাজার পার হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে পেট্রোল পাম্পের কাছে ওই দুটি ট্রাক থামালে দেখা যায় এমনই ভয়াবহ দৃশ্য। ত্রিপল দিয়ে ঢাকা ট্রাকের ভেতরে ৫০ থেকে ৭০ জন মানুষ। চুপিসারে গাদাগাদি করে বসে তারা আসছেন।

জিজ্ঞাসা করে জানা গেছে, ট্রাকের ভেতরে বসে আসা মানুষরা যাচ্ছেন রংপুরের তারাগঞ্জ, নীলফামারীর জলঢাকা সৈয়দপুর কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভিন্ন এলাকায়। যাত্রীরা জানান, ৫শ’ টাকা ভাড়া দিয়ে তারা ঢাকা থেকে এভাবেই সীমাহীন কষ্ট সহ্য করে এসেছেন।মমিন নামে এক যুবক জানালেন, ঢাকার সাভারের কাছ থেকে তারা ট্রাকে উঠেছেন। তারা ওঠার পর পুরো ট্রাকের ওপর ত্রিপল দিয়ে ঢেকে রশি দিয়ে বেঁধে দিয়েছে ড্রাইভার আর হেলপার, যাতে বোঝা না যায় মানুষ না মালামাল যাচ্ছে। মানিক সৈয়দপুরের কাছে তার বাড়িতে যাবেন। দীর্ঘপথে অনেক কষ্ট লাগলেও বাড়ির কাছাকাছি আসার পর স্বজনদের সঙ্গে ঈদ করতে পারবেন সেজন্য তার ভালো লাগছে বলে জানালেন।

একই কথা জানালেন নীলফামারীর জলঢাকার যাত্রী আজম উদ্দিন।সে জানান, ৫শ’ টাকা আগাম ভাড়া দিয়ে ট্রাকে এভাবেই রংপুর পর্যন্ত আসতে পেরেছি। পথের মধ্যে দু-চার জায়গায় পুলিশ গাড়ি থামালেও ড্রাইভার হেলপার তাদের ম্যানেজ করে ফেলায় কোনও সমস্যা হয়নি। ট্রাকের ড্রাইভার আসলাম হোসেন বলেন, আমি৭০ জন মানুষ লোড করে নিয়েছি। ৩৫ হাজার টাকা আয় হয়েছে।সড়ক খরচ ৫-৬ হাজার টাকা ব্যয় হলেও ভালোই লাভ হবে ।

এদিকে,ট্রাকের ভেতরে থাকা অনেক যাত্রীকে অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে। তারা জানায়, হাজার হাজার নারী-পুরুষ ট্রাকে করে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন। বিশেষ করে রংপুর বিভাগের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।

এ বিষয়ে জানার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করেননি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply