চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

নিউজ ডেস্ক:

দিনাজপুরে চুরির অভিযোগে মোহাম্মদ রফি নামে এক যুবককে মারধর করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ নির্যাতিত যুবককে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। 

চুরির অভিযোগে নির্যাতিত যুবক মোহাম্মদ রফি  দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার মৃত মোহাম্মদ ছোটন মিয়ার ছেলে।

রোববার বিকেল ৩ টার দিকে দিনাজপুর শহরের সংগীত কলেজের গলিতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধা যুবককে উদ্ধার করে পুলিশ।  

স্থানীয়রা জানায়, দিনাজপুর সংগীত কলেজ এলাকায়  কিছুদিন ধরে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। অনেক চেষ্টা করেও চুরি বন্ধ করা যাচ্ছে না। রোববার ভোরে এক গুদাম থেকে মালামাল চুরির সময় ওই যুবককে আটক করা হয় বলে জানায় স্থানীয় এলাকাবাসী। এরপর তাকে মারধর করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বিদ্যুতের খুঁটির সঙ্গে যুবককে বেঁধে রাখা হয়েছে এমন সংবাদ পাওয়ার পর পুলিশ ওই যুবককে উদ্ধার করে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ করেন দিনাজপুর শহরের গনেশতলা এলাকার এক বাড়ির মালিক। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply