যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী গৌরাঙ্গ চন্দ্র মহন্তকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে ফুলবাড়ী থানার ওসি ফখরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।  

আটক গৌরাঙ্গ চন্দ্র মহন্ত উপজেলার বেতদিঘী ইউপির মাদিলাহাট বাজারের মহালীপাড়া এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে। 

পুলিশ জানায়, শনিবার রাতে যৌতুকের দাবিতে স্ত্রী স্বারতী রানী মহন্তকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় গৌরাঙ্গ চন্দ্র মহন্ত। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর ঘোয়ালপাড়া এলাকা থেকে গৌরাঙ্গকে আটক করে।  

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) মাহামুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন গৌরাঙ্গ চন্দ্র মহন্ত। এ ঘটনায় ১৭ মে নিহত গৃহবধূর বাবা মুকুল চন্দ্র মহন্ত বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।  

ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, আটক গৌরাঙ্গ চন্দ্র মহন্ত যৌতুকের দাবিতে তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে